বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
কক্সবাজারের হত্যা মামলার আসামি কলাপাড়ায় গ্রেফতার

কক্সবাজারের হত্যা মামলার আসামি কলাপাড়ায় গ্রেফতার

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

কক্সবাজার জেলার রামু থানার হত্যা মামলার পলাতক আসামী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা এলাকা হতে গ্রেফতার করছে পটুয়াখালী র‌্যাব-৮, সিপিসি-১
পটুয়াখালী র‌্যাব-৮ সিপিসি-১, ও কক্সবাজার র‌্যাব-১৫, এর একটি যৌথ আভিযানিক দল রবিবার রাত ৮.০০ ঘটিকায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রামু উপজেলার উল্টাখালী গ্রামের মো. ইব্রাহিম (২০) কে, মহিপুর থানার সদর মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রাম হতে গ্রেফতার করেছেন।

র‍্যাব সুত্রে জান যায়, গত ২ জুলাই মোঃ সোহেল (১৭) প্রতিদিনের ন্যায় জীবিকার তাগিদে আটো রিস্কা নিয়ে বের হন, এর পর থেকেই নিখোঁজ হন সোহেল।০৩ জুন সকালে রামু উপজেলার রশিদনগর এলাকার একটি নালায় সোহেলের রক্তাক্ত মৃত দেহ পানিতে ভেসে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে মৃত সোহেলের পিতা রিয়াজ উদ্দিন, পরিবারের লোকজন নিয়ে মৃত দেহ সনাক্ত করেন।

তাৎক্ষণিক ঘটনাস্থলে রামু থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে,পড়ে সুরাতাহাল রিপোর্ট প্রস্তুত করার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে গত ৪ জুলাই কক্সবাজার জেলার রামু থানা একটি হত্যা মামলা দায়ের করেন, যাহার মামলা নং-১৫, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড।

র‍্যাব-৮ সিপিসি-১, কোম্পানি অধিনায়ক স্কোয়াডন  লিডার রাশেদ জানান, আসামীকে গ্রেফতার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রবিবার রাতেই মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহিপুর থানার ওসি মো. মাহমুদ হাসান বলেন, আসামি ইব্রাহিমকে সোমবার বিকেলে রামু থানা পুলিশ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা তাদের থানার উদ্দেশ্য নিয়ে চলে গেছে।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD