শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
ট্রলারে পৌছাতে দেরি করায় ৩ জেলেকে মারধর, ১ জনের মৃত্যু

ট্রলারে পৌছাতে দেরি করায় ৩ জেলেকে মারধর, ১ জনের মৃত্যু

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

সমুদ্র যাত্রায় প্রস্তত ট্রলারে পৌছাতে দেরী করায় ট্রলার মালিক পক্ষের মারধরে হেলাল হাওলাদার (২৪) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এসময়
সাদ্দাম আকন (১৮) ও আসাদুল(২২) নামের আরও দুই জেলেকে মারধর করা হয়।

শুক্রবার দুপুরে ওই জেলেকে উদ্ধার কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত হেলাল মঠবাড়িয়া এলাকার তুষখালী গ্রামের হারুন হাওলাদারের ছেলে।

এর আগে বৃহস্পতিবার রাত দশটায় আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রের আল-আমিন আড়তে এ মারধরের ঘটনা ঘটে।

নিহত জেলের স্বজন ও আহত জেলেরা জানায়, বৃহস্পতিবার সকালে সাগরে যাওয়ার জন্য প্রস্তুত করা হয় মন্টু ফরাজীর মালিকানাধীন ট্রলার।

কিন্তু মঠবাড়িয়া থেকে ওই তিন জেলে আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রে আসতে অনেক দেরি করেন। রাত নয়টার পর তারা এসে পৌছালে দেরির করার অজুহাতে তাদের মন্টু ফরাজীর নেতৃত্বে বেধড়ক মারধর করেন মালিক পক্ষের তিন ব্যক্তি।

পরে মাছধরার উদ্দেশ্যে তাদের সাগরে পাঠালে সেখান বসে ওই তিন জেলের অবস্থার অবনিত হয়। দুপুরে তাদের সাগর থেকে হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক হেলালকে মৃত ঘোষনা করেন।

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, ময়না তদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD