শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
আ‌মে‌রিকার সিটিজেন’র বাসায় ডাকা‌তি ও গণধর্ষনের ঘটনায় গ্রেফতার-৩

আ‌মে‌রিকার সিটিজেন’র বাসায় ডাকা‌তি ও গণধর্ষনের ঘটনায় গ্রেফতার-৩

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় আ‌মে‌রিকার নাগ‌রিকের বাসায় ডাকা‌তি ও গৃহবধু‌কে গণধর্ষণের ঘটনায় অ‌ভিযুক্ত ৩ জন‌কে গ্রেফতার ক‌রেছে পু‌লিশ।

শুক্রবার বেলা সা‌ড়ে ১১টায় পুলিশ সুপার কার্যাল‌য়ে প্রেসব্রিফিংয়ে অ‌তিরিক্ত পু‌লিশ সুপার আ‌রিফ মুহাম্মদ শাকুর এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেন।

গ্রেফতারকৃতরা হলেন মো. কাওসার (২৪), পিতা-আবুল হোসেন হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন, মহিপুর থানা, পটুয়াখালী, আশিষ গাইন (৩০), পিতা-রনজিত গাইন, কলাপাড়া পৌরসভা, পটুয়াখালী, মো. শওকত আহমেদ রিপন ওরফে সোহাগ (২৫), পিতা-জালাল প্যাদা, পোটকাখালী, বামনা, বরগুনা।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঘটনার রাতেই ডাকাতদল পরিকল্পনা করে বাড়ির ভিতরে প্রবেশ করে এবং পরবর্তীতে ডাকাতি ও গণধর্ষণের ঘটনা ঘটায়।

পু‌লিশ সূত্রে জানা যায়, তথ‌্য প্রযু‌ক্তির সহায়তায় বৃহস্প‌তিবার বিকা‌লে ঝিনাইদাহ জেলার শ‌্যামকুর বর্ডার এলাকা থে‌কে প্রথ‌মে কাওসার‌কে গ্রেফতার করা হয়। পরব‌র্তিতে তার দেয়া তথ‌্য অনুযায়ী ঢাকার ট‌্যাক‌নিক‌্যাল মোড়স্থ ব‌স্তি থে‌কে শওকত ওর‌ফে সোহাগ‌কে গ্রেফতার করা হয়। শে‌ষে কলাপাড়া শহর থে‌কে আ‌শিষ গাইন‌কে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত ১৪জুলাই গভীর রা‌তে কলাপাড়া উপ‌জেলার টিয়াখালী এলাকার জ‌নৈক আ‌মে‌রিকা প্রবাসীর বাসায় ডাকা‌তি ক‌রে আসামীরা।

এসময় নগত ৫০হাজার টাকা, ১৩ ভ‌রি স্বর্ন ও এক‌টি মোবাইল ফোন নি‌য়ে যায়। যাবার আ‌গে ওই আ‌মে‌রিকার নাগ‌রিকের স্ত্রী‌কে ঘ‌রের এক‌টি রু‌মে রে‌খে গণধর্ষন ক‌রে আসামীরা। প‌রের দিন থানায় নারী ও শিশু নির্যাতন আই‌নে এক‌টি মামলা দা‌য়ের ক‌রা হয়।‌

পটুয়াখালী এএসপি সার্কেল আরিফ মুহাম্মদ শাকুর জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD