বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
কলাপাড়ায় ২ লাখ মিটার কারেন্ট জালসহ ১৩শ’ পিচ চায়না দুয়ারী জাল জব্দ

কলাপাড়ায় ২ লাখ মিটার কারেন্ট জালসহ ১৩শ’ পিচ চায়না দুয়ারী জাল জব্দ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ১৩শ’ পিচ চায়না দুয়ারী জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার শেষ বিকালে পৌর শহরের সুতাপট্রি এলাকার জাল ব্যবসায়ীদের তিনটি গুদামে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

পরে ফেরিঘাট এলাকায় নিয়ে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া এসময় শ্যামল (৩০), মাহফুজ (৪৮) ও আসলাম (৩৫) নামের তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত জালের অবৈধ বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদিক।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদিক বলেন, নদী-নালা, জলাশয় ও সমুদ্রের জীব বৈচিত্র্য ও পোনা নিধনকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD