বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
সাগরে ৫ দিন ভেসে থেকে জীবিত উদ্ধার জেলে মোরশেদ

সাগরে ৫ দিন ভেসে থেকে জীবিত উদ্ধার জেলে মোরশেদ

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

বঙ্গোপসাগরে পাঁচ দিন ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন মোরশেদ (২০) নামের এক জেলে।গুরুতর অসুস্থ অবস্থায় কুয়াকাটার জেলেরা তাকে উদ্ধার করেছে।

পরে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরন করা হয়েছে।

বুধবার(২০ আগস্ট) দুপুরে বঙ্গোপ সাগরের পায়রা বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে এফবি বায়েজিদ ট্রলারে হস্তান্তর করেন।

জেলেদের সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে কয়েকদিন আগে ১৯ জন জেলেসহ ট্রলার নিয়ে সাগরে পাড়ি দেন। হঠাৎ ট্রলারটি দূর্ঘটনার শিকার হয়ে ১৯ জন জেলেসহ সাগরে নিখোঁজ হন।

পরবর্তীতে পাঁচ দিন সাগরে ভাসমান অবস্থায় মোর্শেদকে উদ্ধার করে তীরে আনা হয়েছে।
উদ্ধারকৃত এফবি বায়েজিদ ট্রলারের মাঝি সিরাজ বলেন, সকাল ৯ টার দিকে সমুদ্রের ফিশিং করা একটি ট্রলার, জেলে মোর্শেদকে আমাদের কাছে হস্তান্তর করেন।

তাকে জিজ্ঞেস করলে ৫ দিন আগে ১৯ জন জেলেসহ তাদের ট্রলারটি সমুদ্রে নিমজ্জিত হয়েছেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে বলে জানান। পরে তিনি অজ্ঞান হয়ে যাওয়ায় অন্য কোন তথ্য জানা সম্ভব হয়নি।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুপ্রিয় দাশ বলেন, দুপুর দেড়টার দিকে সাগরে ভাসা অজ্ঞান অবস্থায় এক জেলে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন।

প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কলাপাড়া উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, “উদ্ধারের পরপরই আমরা জেলে মোরশেদকে কুয়াকাটা হাসপাতালে পাঠাই। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়েছে।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD