সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

কাশীপুর গার্লস হাইস্কুল এন্ড কলেজের এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান রবিবার সকালে প্রতিষ্ঠানের হলরুমে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় । মহাগ্রন্থ আল কুরআন থেকে অংশবিশেষ তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করা হয় ।

প্রতিষ্ঠাতা আলহাজ্ব আফতাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন যুগ্মসচিব অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোঃ আহসান হাবিব ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বীথিকা সরকার , সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল প্রমুখ । প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা ক্রেস্ট এবং ফুল দিয়ে বরণ করে নেয়া হয় ।

এবারে এই প্রতিষ্ঠান থেকে মোট ৮০ জন পরীক্ষার্থী এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণ করবে । প্রতিষ্ঠান প্রধান ইদ্রিসুর রহমান জুয়েল , ধর্মীয় শিক্ষক মোঃ আমিনুল ইসলাম এবং হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ সাইদুজ্জামান খান শিক্ষকদের মধ্য থেকে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন । এ সময় অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন ।

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কাশীপুর গার্লস হাইস্কুল এন্ড সুনামের সঙ্গে বৃহত্তর কাশীপুর এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে । অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক শিরিন সুলতানা ।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে একাদশ শ্রেণীর সিনথিয়া ইয়াসমিন জেমি । পরে পরীক্ষার্থীদের লাল গোলাপের ভালোবাসায় সিক্ত করা ।

অনুষ্ঠানের শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন সিনিয়র ধর্মীয় শিক্ষক মোঃ আমিনুল ইসলাম ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD