রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
রং নাম্বারের সূত্র ধরে প্রেম, অতপর হত্যা

রং নাম্বারের সূত্র ধরে প্রেম, অতপর হত্যা

Sharing is caring!

এমভি সুরভী-৮ লঞ্চে খুন হওয়া নারায়নগঞ্জের গার্মেন্টস কর্মী আখি আক্তার (শারমিন) এর হত্যাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। গ্রেফতার হওয়া সুমন(৩২) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নকবুল্লা সিপাহীপাড়া এলাকার মানিক সিপাহীর ছেলে এবং ঢাকার সদরঘাটের ১নম্বর গেট সংলগ্ন এলাকার ফল ব্যবসায়ি। সোমবার (২২ জুলাই) বেলা ১ টায় বরিশাল নগরের রুপাতলীস্থ র‌্যাব-৮ এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম গ্রেফতারকৃতের দেয়া তথ্যের বরাত দিয়ে জানান, মোবাইল ফোনে রং নম্বরের কলের সূত্র ধরে আখির সাথে সুমনের পরিচয় হয়। যা থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরে আখির সাথে ঢাকার সদরঘাট থেকে ১৯ জুলাই সুমন লঞ্চযোগে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় সুমন এমভি সুরভী-৮ লঞ্চের স্টাফদের একটি কেবিন ৬ শত টাকার বিনিময়ে ভাড়া নেয়। রাত ১১ টার দিকে সুমন গার্মেন্টস কর্মী শারমিনকে কু-প্রস্তাব দেয়। কিন্তু শারমিন বিবাহবহির্ভূত কু-প্রস্তাবে রাজি না হলে তাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে সুমন।  ২০ জুলাই সকালে সুরভী-৮ লঞ্চ বরিশাল নদী বন্দরে পৌছালে সুমন আঁখির মরদেহ ওই স্টাফ কেবিনে ফেলে রেখে পালিয়ে যায়।  তিনি জানান, ঘটনা জানার পর থেকেই র‌্যাব-৮ এর সদস্যরা তদন্তে নামে।  তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরাতার মধ্য দিয়ে আত্মগোপনে থাকা সুমনেকে ভান্ডারিয়া থানা এলাকা থেকে রোববার দিবাগত রাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ব্যপক জিজ্ঞাসাবাদে উক্ত হত্যায় সুমন নিজের জড়িত থাকার বিষয়টি স্বীকার করে এবং আখির আর এক নাম শারমিন তাও জানায়। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সম্পর্ক স্থাপনের পূর্বে উভয়ই তাদের পূর্বের বিবাহ সম্পর্কিত তথ্যাদি পরষ্পরের নিকট গোপন রাখে। উল্লেখ্য নিহত আখি আক্তার ওরফে শারমিন নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ আদমজী নগরের আদমজী ইপিজেড এর অনন্ত অ্যাপেয়ারেল্স লিমিটেড এর একজন অপারেটর ও বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুরের বড়পুইয়াউটা এলাকার বজলু বেপারীর মেয়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD