শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
দেশী বিদেশী খেলোয়াড়দের অংশগ্রহনে কলাপাড়ায় জমজমাট মেগা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

দেশী বিদেশী খেলোয়াড়দের অংশগ্রহনে কলাপাড়ায় জমজমাট মেগা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 47;

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

দেশের নামকরা বিভিন্ন ক্লাব থেকে আসা এবং বিদেশী(নাইজিরিয়ান) খেলোয়াড়ের অংশগ্রহনে পটুয়াখালীর কলাপড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১ম বিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে বর্নাঢ্য আয়োজনে সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

টানা ৯০ মিনিটের খেলায় ইটবাড়িয়া একাদশ এবং স্বেচ্ছাসেবক দল একাদশের মধ্যে অমিমাংসিত হলে ট্রাইবেইকারের মাধ্যমে ফলাফল নির্ধারন করা হয়।

পরে ট্রাইবেকারে ৪-২ গোলে স্বেচ্ছাসেবক দল একাদশ বিজয়ী হয়।

দেশের জনপ্রিয় এ খেলা দেখতে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে ভীড় করে হাজার হাজার ক্রীড়া মোদী দর্শকরা। শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রশিক্ষন বিষয় সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি ও টূর্ণামেন্ট কমিটির আহবায়ক হাজী হুমায়ুন সিকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও টূর্ণামেন্ট কমিটির সদস্য সচিব মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, সেলিম সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.ইমরান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার ও তারেক আমান সুমনসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন পটুয়াখালী থেকে আসা পরিচালক তানভীর আহমেদ। চতুর্থ রেফারির দ্বায়িত্বে ছিলেন, বাফুফের সনদপ্রাপ্ত রেফারি জামাল আকন। ধারাবর্ণনায় ছিলেন, বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, ইভান মাতুব্বর এবং অংনয়।

খেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন অতিথিরা। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রশিক্ষন বিষয় সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খেলাধুলার জন্য অনেক কাজ করে গেছেন। তরুন প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত রাখতে হবে। সেই সাথে মাদক থেকে দূরে রাখতে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে হবে বলে জানিয়েছেন তিনি।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২৮/০২/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD