সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

পতিত স্বৈরাচার খুনী মাফিয়া পলাতক হাসিনার শাসনামলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ২০২৪ সালে সিটি কর্পোরেশন নির্বাচনে ২৬ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি নেতা ফরিদ হাওলাদার ।

যার ফলে তৎকালীন সময়ের ২৬ নং ওয়ার্ড বিএনপির অধিকাংশ নেতাকর্মী তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন ।

যার ফলে স্থানীয়ভাবে বিরোধ রাজনৈতিক সমীকরণে প্রকাশ্য রূপ ধারণ করে । ২৬ নং ওয়ার্ড বিএনপির কর্মী শেখ সাদীর উপর সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে সাবেক কাউন্সিলর ফরিদ তার বিপক্ষে অবস্থান গ্রহণ করা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নামে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন ।

সর্বশেষ রবিবার সকালে সাবেক কাউন্সিলর ফরিদের নেতৃত্বে সদর রোডে মানববন্ধন কর্মসূচী পালন করে তার অনুসারীরা ।

ফলশ্রুতিতে রবিবার বিকেলে কালিজিরা বাজার সংলগ্ন সাউথ এ্যাপোলো মেডিকেল হাসপাতাল এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন ২৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জিয়াউর রহমান ।

এ সময় লিখিত বক্তব্যে সাবেক কাউন্সিলর ফরিদের কীর্তিকলাপ বিস্তারিত তুলে ধরেন তিনি । এ সময় আরো বক্তব্য রাখেন ২৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সাইদুল ইসলাম সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

এ সময় সাম্প্রতিক সময়ে ইসলামি আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের সাথে সখ্যতা এবং আওয়ামীলীগের সাথে আঁতাতের সচিত্র প্রতিবেদন সংবাদ সম্মেলনে আগত সাংবাদিকদের প্রদান করা হয় ।

২৬ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন থেকে হয়রানিমূলক সকল মামলা থেকে পরিত্রাণের জন্য সাংবাদিকদের মাধ্যমে এর সুষ্ঠু তদন্ত করে আসল দোষীদের সর্বোচ্চ বিচার দাবী করেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD