মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
হিফজুল হাদীস প্রতিযোগিতা অনুষ্ঠিত

হিফজুল হাদীস প্রতিযোগিতা অনুষ্ঠিত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

সৌদি রিলিজিয়াস এ্যাটাসে কর্তৃক জাতীয় পর্যায়ে হিফযুল হাদীস প্রতিযোগিতা বরিশাল বিভাগের বাছাইপর্ব ১৪৪৬ হিজরী নথুল্লাবাদ লুৎফুর রহমান ক্যাডেট মাদরাসায় শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ এবং সৌদি দুতাবাদের দ্বায়ী মাওলানা আবুল ক্বাসেম মুহাম্মদ আব্দুল হাকীম মাদানীর সার্বিক দিক নির্দেশনায় ব্যতিক্রমধর্মী এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহ সুপার মুহাম্মদ খাইরুল ইসলাম সোহেল। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন জামেয়া কাসিমিয়া মাদরাসার শিক্ষার্থী মোঃ ফজলে রাব্বি , দ্বিতীয় স্থান অধিকার করেন ছারছিনা দারুস সুন্নাত কামিল মাদরাসার ছাত্র নিয়াজ মাখদুম  ,  তৃতীয় স্থান দখল করেন ছারছিনা দারুস সুন্নাত কামিল মাদরাসার ছাত্র হাফেজ মোঃ ওয়ালি উল্লাহ।

বিজয়ী প্রতিযোগীদের নগদ অর্থ এবং ক্রেস্ট প্রদান করা হয়। বিভিন্ন মাদরাসা থেকে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র ছাত্রী বাছাইপর্বে অংশগ্রহণ করেন ।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন নেছারবাদ কামিল মাদরাসা ঝালকাঠির প্রধান মুফতী মাওলানা শফিকুল ইসলাম , লুৎফুর রহমান ক্যাডেট মাদরাসা বরিশালের সুপার মাওলানা ইউসুফ আলী গাজী , লুৎফুর রহমান ক্যাডেট মাদরাসা বরিশালের সিনিয়র শিক্ষক মাওলানা হাফিজুর রহমান ও মাওলানা রেজাউল করিম।

ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারীকে নগদ অর্থ সহ বিনামূল্যে পবিত্র ওমরাহ পালনের ব্যবস্থা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD