বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কলাপাড়ায় নানির সাথে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু লাবিব

কলাপাড়ায় নানির সাথে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু লাবিব

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় নানির সাথে ঘুরতে বের হয়ে অটোভ্যানের সাথে ধাক্কা লেগে লাবিব ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে
রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

নিহত লাবিব কুয়াকাটার নবীনপুর গ্রামের বাসিন্দা জাকারিয়া জাহিদের বড় ছেলে। জাকারিয়া জাহিদ দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার কুয়াকাটা প্রতিনিধি এবং পর্যটন ব্যবসায়ী।

>পারিবারিক সূত্রে জানা গেছে, নানি জামিলা খাতুন সকালে লাবিব ও তার ছোটভাই লিহানকে নিয়ে শরীরচর্চা করতে বের হন। সেখান থেকে একটি অটোভ্যানে বাসায় ফেরার পথে পিছন থেকে আরেকটি অটোভ্যান অতিক্রম করার সময় সামান্য ধাক্কা লেগে উল্টে যায়। এতে লাবিবের মাথায় আঘাত লাগে। তাৎক্ষণিক উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার বিস্তারিত জেনেছি। নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ নেই। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া প্রতিনিধি
তারিখ: ০৬.১০.২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD