সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সাবেক ৯ কাউন্সিলর, ও আ. লীগের ১২ নেতাকর্মী কারাগারে

সাবেক ৯ কাউন্সিলর, ও আ. লীগের ১২ নেতাকর্মী কারাগারে

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশালে বিএনপির অফিসে অগ্নিসংযোগসহ তিন মামলায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক ৯ কাউন্সিলর এবং আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

উচ্চ আদালতের দেওয়া জামিন শেষে মঙ্গলবার (০১ অক্টোবর) বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে পুনরায় জামিন প্রার্থনা করেন তারা।
মুখ্য মহানগর হাকিম মো. আশরাফ উদ্দিন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই এনামুল হক এমনটি জানিয়েছেন।

তিনি জানান, মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় করা পৃথক তিন মামলার আসামি হিসেবে বরিশাল সিটির সাবেক ১০ কাউন্সিলর, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মী আদালতে হাজির হন।

আদালত সবার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর মধ্যে নগরের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সামজিদুল কবির বাবু অসুস্থ হওয়ায় তাকে পরে জামিন দেন।

কারাগারে যাওয়া সাবেক ৯ কাউন্সিলর, ১ নম্বর ওয়ার্ডের আউয়াল মোল্লা, ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ শামসুদ্দোহা আবিদ, ৫ নম্বর ওয়ার্ডের কেফায়েত হোসেন রনি, ৬ নম্বর ওয়ার্ডের খান মোহাম্মদ জামাল হোসাইন, ১০ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীন, ১২ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন রয়েল, ১৮ নম্বর ওয়ার্ডের জিয়াউল হাসান মাসুম, ২৪ নম্বর ওয়ার্ডের আনিচ শরীফ ও ২৬ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবির।

জিআরও এনামুল জানান, মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে সবাই উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন পান।

পুনরায় জামিন নিতে উচ্চ আদালতের নির্দেশে নিম্ন আদালতে হাজির হন তারা।

কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন- হুমায়ুন কবির হাওলাদার, আবুল মীরা, জাহাঙ্গীর হাওলাদার, হাসান চৌধুরী, জাফর চৌধুরী, ইমরান হোসেন মিন্টু, ফিরোজ মজুমদার, উজ্জ্বল, কামরুজ্জামান, সাইফুল, অপি ও আমির আলী।

বাদী পক্ষের আইনজীবীরা হাফিজ আহমেদ বাবলু জানান, গত ৪ আগস্ট বরিশাল নগরের সদর রোডে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলাসহ তিন মামলায় মোট ২২ আসামি আদালত হাজির হয়ে জামিন আবেদন করেন।

পরে আদালতের বিচারক আইনজীবীর বক্তব্য শুনে ২১ আসামিকে কারাগারে পাঠান। তবে উচ্চ আদালত থেকে আগাম জামিন নেওয়ায় আসামিদের রিমান্ড চায়নি পুলিশ।

বিবাদী আইনজীবী অ্যাডভোকেট আফজালুল করিম জানান, তারা এ নির্দেশনার বিপরীতে উচ্চ আদালতে আপিল করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD