সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ভারতে ইলিশ রপ্তানির খবরে বাজারে দাম বেড়েছে। এমন খবরে বরিশালের বাজারগুলোতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

ভারতে ইলিশ রপ্তানির খবরে বাজারে দাম বেড়েছে। এমন খবরে বরিশালের বাজারগুলোতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের সব চেয়ে বড় মাছের মোকাম পোর্টরোড বেসরকারি মৎস্য অবতরণকেন্দ্রে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মৎস্য পাইকারি ও খুচরা বিক্রেতাদের সতর্ক করে ভোক্তা অধিদপ্তর। আর খুচরা বাজারে যাতে কেউ বেশি দামে ইলিশ বিক্রি করতে না পারে, সেজন্য মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়।

তবে অভিযানে ইলিশের দামে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব‌রিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-প‌রিচালক অপূর্ব অধিকারী।

তবে কেউ যদি সিন্ডিকেট করে বেশি দামে বিক্রির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের উপ-পরিচালক।

ব‌রিশালের মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস ব‌লেন, ইলিশের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে গত বছরের তুলনায় এ বছর দাম কিছুটা বাড়লেও তা একেবারেই কম বলে জানান সংশ্লিষ্টরা।

যদিও ভোক্তারা বলছেন, ভারতে ইলিশ রপ্তানির খবরে গত সপ্তাহের থেকে চলতি সপ্তাহে বাজারে ইলিশের দাম অনেকটাই বেশি। বিশেষ করে এলসি থেকে শুরু করে বড় আকারের ইলিশের অনেক দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতা সুমন খান।

বাজারে এক কেজির ইলিশের মণ ৬৮ হাজার, এক হাজার ২০০ গ্রাম ওজনের ইলিশের মণ ৭২ হাজার, এলসি আকারের ইলিশ ৬২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD