সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
গণতন্ত্র দিবস ও বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশে

গণতন্ত্র দিবস ও বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশে

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেন, অন্তর্বতী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দেবার আহ্বান জানান।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ গড়ার কথা জানিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান। সরকার পতনের পর পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন কাউকে দলে জায়গা না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক বিশ্ব গণতন্ত্র দিবস পালন ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ এবং শোভাযাত্রা অনুষ্ঠানে একথা বলেন তিনি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নগরীর বান্দ রোড এলাকার প্লানেট ওয়াল্ড শিশু পার্কের সম্মুখে সমাবেশের আয়োজন করেন বিএনপির নেতৃবৃন্দরা। হাজারো নেতাকর্মীদের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে সকাল ১১টায় খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে নগরের বিভিন্ন ওয়ার্ড, উপজেলা এবং আশপাশের জেলা সদর থেকে নেতাকর্মীরা এসে জড়ো হন। স্লোাগনে স্লোাগনে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে এখানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এছাড়াও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, সহ স্থানীয় নেতৃবৃন্দরা।

শোভাযাত্রায় বরিশাল জেলা ও মহানগর সহ বিভাগ থেকে আসা দলীয় নেতাসহ হাজারো কর্মীদের উপস্থিতি দেখা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD