সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পটুয়াখালীতে বিএনপির মধ্যে ইন্ডিয়ান ‘র’এজেন্ট রয়েছে,সংবাদ সম্মেলনে জানান আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালীতে বিএনপির মধ্যে ইন্ডিয়ান ‘র’এজেন্ট রয়েছে,সংবাদ সম্মেলনে জানান আলতাফ হোসেন চৌধুরী

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধি:

বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বৈদেশিক কুটনৈতিক কমিটির সদস্য, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী সংবাদ সম্মেলনে বলেছেন বিএনপিতে কিছু পরিচিত ইন্ডিয়ান ‘র’ এর এজেন্ট আছে।

যারা এখনও আওয়ামী লীগের প্রেত্মাদের পুর্নবাসন করে এবং বিএনপি নেতাকর্মীদের ক্ষতি করাতে ব্যবহার করে।

এই র এর এজেন্টরা বাংলাদেশে বসে টাকা আয় করে, ১০০ টাকার ৯০ টাকা ইন্ডিয়ায় পাঠায়। সেখানে বাড়ি গাড়ি সব আছে, একেকজন ২/৩টা দেশের পাসপোর্ট বহন করে এমনটাই জানান সংবাদ সম্মেলনে।

আজ (১ সেপ্টেম্বর) রোববার দুপুরে তার পটুয়াখালীর পৌর শহরের তিতাস পাড়া নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা তুলে ধরেন।

সংবাদ সম্মেলন আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, অন্তরবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা কোন সাধারণ লোক নয়, প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুসকে বিশ্বের সব দেশ গ্রহণ করেছে।

কিন্তু ভূয়া আওয়ামী লীগ সরকার ড. মুহাম্মদ ইউনূস কে বিভিন্নভাবে হয়রানি করেছে, অবিচার করেছে ,জেল পর্যন্ত দিয়েছে। ডঃ. মুহাম্মদ ইউনূস এই দেশের ভঙ্গুর অর্থনীতি ঠিক করার জন্য উদ্যোগ নিয়েছেন।

তিনি আইএমএফ এর সাথে যোগাযোগ করেছেন, বিশ্ব ব্যাংকের সাথে যোগাযোগ করেছেন। এছাড়াও বিভিন্ন দেশের সঙ্গে তিনি যোগাযোগ করে অর্থ নিয়ো আসতেছেন। তাকে সময় দিতে হবে। সে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে, সকলকে ভোট প্রদানে সুযোগ দিবেন।

এসময় পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বায়জিদ পান্না, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ওয়াহিদ সরোয়ার কালাম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির সহ বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD