সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল ল’ কলেজ থেকে ভিপি অপসারণের দাবিতে সড়ক অবরোধ

বরিশাল ল’ কলেজ থেকে ভিপি অপসারণের দাবিতে সড়ক অবরোধ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেনকে অপসারণ ও শাস্তির আওতায় আনার দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর অমৃত লাল দে সড়কে আইন মহাবিদ্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভিপি আনোয়ারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির তথ্য তুলে ধরে অপসারনের দাবি জানান সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা বলেন, সভাপতি ভিপি আনোয়ার অবৈধ ভাবে শিক্ষক নিয়োগ ও সভাপতির নিজ নামে টাকা উত্তোলন/আত্মসাৎ, শিক্ষক শিক্ষার্থীদের সাথে করা অসৌজন্যমূলক আচরণের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার ও অপসারণের দাবি জানান।

পাশাপাশি পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম এমপি এবং আব্দুর রব সেরনিয়াবাতের পুত্র বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাতকে) বিষয়টি আমলে নিয়ে হস্তক্ষেপের আহবান জানান।

এ সময় ভিপি আনোয়ারকে নিয়ে নানা শ্লোগান দেয় বিক্ষুব্দ শিক্ষার্থীরা। ভিপি আনোয়ারের উন্নতি, ল’ কলেজের দুর্নীতি এ ধরনের শ্লোগান দেয়া হয়। এসময় ভিপি আনোয়ারের অপসারণের দাবিতে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

পরে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি আমলে নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আশ্বাস দিলে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD