রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে আড়াই বছরের সাজার ভয়ে ১৬ বছর পলাতক

বরিশালে আড়াই বছরের সাজার ভয়ে ১৬ বছর পলাতক

Sharing is caring!

শামীম আহমেদ ঃ

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের পূর্ব বয়সা গ্রামের ইব্রাহিম
হাওলাদারের ছেলে রনি হাওলাদারের বিরুদ্ধে ২০০৮ সালে ঢাকার ধানমন্ডি থানায় একটি
মারামারি মামলা হয়।

ওই মামলায় রনির বিরুদ্ধে ২০১২ সালে আড়াই বছরের সাজা ঘোষনা
করেন আদালত।

মামলার পর থেকে ১৬ বছর যাবত পালিয়ে বেড়াচ্ছিলো রনি। অতপর, শনিবার রাতে ঢাকার
মোহাম্মদপুর এলাকায় গৌরনদী মডেল থানার এএসআই আসাদুল ইসলাম ও আমিনুল
ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। একইদিন গৌরনদীর
সাহাজিরা গ্রামের শুশিল দেবনাথের ছেলে তপন দেবনাথকে সায়েদাবাদ এলাকা থেকে
গ্রেপ্তার করা হয়।

তপন দেবনাথ একটি মামলায় এক বছর সাজা খাটা ভয়ে আট বছর যাবত
পালিয়ে বেড়াচ্ছিলো। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ
মাজহারুল ইসলাম জানান, রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে
জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শামীম আহমেদ
বরিশাল

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD