সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কারা নির্যাতিতদের সম্মানে স্বাধীনতা ফোরামের ইফতার

কারা নির্যাতিতদের সম্মানে স্বাধীনতা ফোরামের ইফতার

Sharing is caring!

বাংলাদেশের গণতন্ত্র এবং জনগণের মৌলিক ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজবন্দী ও রাজপথে লড়াই সংগ্রামে সাহসী ভূমিকা পালনকারী বরিশাল বি এন পি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সম্মানে স্বাধীনতা ফোরাম বরিশাল শাখার উদ্যোগে শুক্রবার জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।

স্বাধীনতা ফোরাম বরিশাল শাখার বিপ্লবী আহবায়ক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে আয়োজিত বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি আবু নাসের মুহাম্মাদ রহমতুল্লাহ ।

বি এন পি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রোষানলে গৃহবন্দী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে আগামী দিনের আন্দোলন সংগ্রাম গতিশীল করে তৃণমূলের সম্পৃক্ততা নিশ্চিত করতে হামলা মামলায় জর্জরিত নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে শুক্রবার সদর রোড দলীয় কার্যালয় সংলগ্ন টাউন হলে বাদ আসর বি এন পি , ছাত্রদল , যুবদল , শ্রমিকদল , স্বেচ্ছাসেবক দলের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ সহ সহস্রাধিক লোকের সমাগম পরিলক্ষিত হয় ।

এ সময় ইতিহাসের রাখাল রাজা বি এন পির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান বীর উত্তমের যোগ্য উত্তরসূরী বি এন পির সাংগঠনিক অভিভাবক তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মাধ্যমে যে কোন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় ক্ষমতাসীনদের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়া কারাবন্দী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD