সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে বিএনপি ও অঙ্গ সংগঠনের কারাবন্ধী ও রাজপথে সাহসী সৈনিকদের সম্মানে ইফতার দোয়া মোনাজাত অনুষ্ঠিত

বরিশালে বিএনপি ও অঙ্গ সংগঠনের কারাবন্ধী ও রাজপথে সাহসী সৈনিকদের সম্মানে ইফতার দোয়া মোনাজাত অনুষ্ঠিত

Sharing is caring!

শামীম আহমেদ ঃ
“গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গত ২৮ অক্টোবরের পর তীব্র সংকটকালীন
সময়ে থেকে চলতি বছরের ৭ই জানুয়ারী পর্যন্ত চলাকালীন সময়ে এই ফ্যাসিষ্ট সরকারের
মদদপুষ্ট বাহিনী কর্তৃক বিভিন্ন সময় রাজপথে আন্দোলন করতে গিয়ে রাজবন্দী হওয়া
সহ রাজপথে সাহসী ভূমিকা পালনকারী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের
সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাওফিল দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (১৫) মার্চ বিকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে স্বাধিনতা ফোরাম
বরিশাল জেলা ও মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়।

স্বাধীনতা শাখা বরিশাল জেলা শাখার আহবায়ক ও বরিশাল সদর উপজেলা শাখার সাবেক
সভাপতি আলহাজ¦ নুরুল আমিনের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবকদল যুগ্ম
আহবায়ক এ্যাড. তারেক সুলাইমানের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাধীনতা
ফোরাম কেন্দ্রীয় সংসদের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু
নাসের মুহাম্মদ রহমত উল্লাহ।

এখানে আরো বক্তব্য রাখেন বরিশাল মহানগর শ্রমিকদল আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ
খান,বরিশাল জেলা তাঁতিদলের আহবায়ক এ্যাড,আনিসুর রহমান, মহানগর বিএনপি
সিনিয়র সদস্য অ.ন.ম সাইফুল আহসান আজিম,মহানগর কৃষকদলের সদস্য সচিব সাঈদ
তালুকদার,মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাকসুদ, বরিশাল জেলা
ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান মিঠু সহ বিভিন্ন সময়ে কারাবন্দী
বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দএবং জেলা বিএনপি জেলা বিএনপি সাবেক
নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাধীনতা ফোরামের বরিশাল শাখা সদস্য সচিব
নাজমুস সাকিব।

এসময় দোয়্ধাসঢ়; মোনাজাতের পূর্বে স্কাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু
নাসের মুহাম্মদ রহমত উল্লাহ বলেন জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক
রহমানের বর্তমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ও দেশের গণতন্ত্র উদ্ধারের আন্দোলন এখনও
অব্যাহত চলমান রয়েছে।

তাই আমাদের দলের ভিতর কোন মতভেদাভেদ রাখা চলবে না। আমরা যে যে সংগঠনের সাথেই
সবাই বিএনপি নামের একটি গাছের ছায়ায় থেকে দল ও দেশের মানুষের ভোটাধিকার
ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করার আহবান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD