সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল সদর উপজেলা বি এন পির লিফলেট বিতরণ

বরিশাল সদর উপজেলা বি এন পির লিফলেট বিতরণ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে দেশব্যাপী লিফলেট বিতরণ অনুষ্ঠিত হচ্ছে ।

যার অংশ হিসেবে বরিশাল সদর উপজেলা বি এন পির আহবায়ক এ্যাড এনায়েত হোসেন বাচ্চুর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী সরকারের রোষানলে গৃহবন্দী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করা সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সদর উপজেলা বি এন পির নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করেন ।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বি এন পির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মন্টু খান , যুগ্ম আহবায়ক আব্দুল জাব্বার সিকদার , যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম বাবুল , সদর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক কবিরুল আলম কবির , চরকাউয়া ইউনিয়ন বি এন পির সাবেক আহবায়ক মামুন সর্দার গণি ,

সদর উপজেলা বি এন পি নেতা এ্যাড কাজী মোখলেসুর রহমান ,  সদর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন হাওলাদার প্রমুখ ।

পুলিশের হাতে গ্রেফতার বি এন পি মহাসচিব সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ সকল নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ বি এন পির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের আহবানে প্রশাসনের সকল স্তরে দলীয়করণ ,

দেশের সকল সেক্টরে দুর্নীতির মহোৎসব , বিদ্যুতের নজিরবিহীন সিস্টেম লস সহ বাক স্বাধীনতা কেড়ে নেয়ার প্রতিবাদে সাধারণ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় অবিলম্বে বর্তমান ফ্যাসিস্ট মাফিয়া সরকারের পদত্যাগ ত্বরান্বিত করার মাধ্যমে দেশের গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরিয়ে আনার এক দফা দাবী আদায়ের আন্দোলনে আগামী দিনে তৃণমূল পর্যায়ের খেটে খাওয়া মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে থানা এবং ইউনিয়ন পর্যায়ে লিফলেট বিতরণ অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এনায়েত হোসেন বাচ্চু ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD