সর্বশেষ:
সদর হাসপাতালের নির্মাণাধীন ভবনে রিকশা চালককে আটকে নির্যাতন জনসেবার মানোন্নয়নে বরিশাল সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত” বরিশাল গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাসকে বিদায়ী সংবর্ধনা পায়রা বন্দরের আবাসিক ভবন এলাকায় ফের ধসে পড়েছে দুটি সীমানা দেয়াল কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে বেধরক পিটিয়ে জখম অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে মৎস্য ব্যবসায়ীদের মানববন্ধন কলাপাড়ায় বিরোধের জেরে বসত ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি পটুয়াখালীর ছোটবিঘাইতে জামায়াতকর্মীর হামলায় আহত দুই ভাই থানায় এজাহার-আসামি পুলিশ হেফাজতে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার সৌন্দর্য বর্ধনের সকল ঐতিহ্য চহুতপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৪ সদস্যের এডহক কমিটি অনুমোদন

বরিশাল ক্যাথলিক ডাইওসিসের ধর্মগুরুদের সঙ্গে বিসিসি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ৪৫ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

ক্রাইমসিন ডেস্ক:
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন রবিবার সন্ধ্যায় বরিশাল ক্যাথলিক ডাইওসিসের ধর্মগুরু ও প্রতিনিধিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

শহরের বিশপ’স হাউজ হলরুমে অনুষ্ঠিত এ সভায় পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশে বিভিন্ন সামাজিক, মানবিক এবং উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বরিশাল ক্যাথলিক ডাইওসিসের ধর্মপাল বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও, ভিকার জেনারেল লরেন্স লেকাভালি গমেজ, কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী এবং উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিকোলাস লিটন টলেন্টিনু উপস্থিত ছিলেন।

বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান আইন কর্মকর্তা শাহ্ আমিনুল ইসলাম আমিন। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের মধ্যে জিয়াউল ইসলাম সাবু, কামরুল হাসান রতন এবং মামুন রেজা খানসহ ডাইওসিসের বিভিন্ন ব্রাদার ও সিস্টার সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় বক্তারা বরিশালের দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি, সাম্প্রদায়িক সহাবস্থান এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সকলের সম্মিলিত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি নগর উন্নয়ন, মানবসেবা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে উভয় পক্ষ ভবিষ্যতেও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category