সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আমরা বরিশালে কোন সন্ত্রাস দেখতে চাই না- পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম

আমরা বরিশালে কোন সন্ত্রাস দেখতে চাই না- পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম

Sharing is caring!

অনলাইন ডেক্স: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর (৫) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও পাণিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেছেন বরিশালের চরবাড়িয়া শিল্প কলকারখানা ইপিজেড গড়ে তুলব সেখানে আপনাদের ছেলে মেয়েরা চাকুরীর সুযোগ পাবে।

এগুলো সবকিছু ভেবে প্রধানমন্ত্রী নিজ থেকে আন্তরীকভাবে বরিশালকে গড়ে তোলার জন্য কাজ করছেন সেই কারনে আমাদের উচিত হবে পুনরায় প্রধানমন্ত্রীকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রাখব।

তিনি আরো বলেন আপনারা ভাল করেই জানেন আমি গত ৫ বছরে সম্পূর্ণ সততার সাথে কাজ করে গেছি আমি কোন টিআর,কাবিখা থেকে কোন ১ পয়সা গ্রহন করিনাই আমি এই বরিশাল ৫ আসনে একমাত্র নৌকার মনোনিত প্রার্থী জাহিদ ফারুক শামীম।

এসময় তিনি আরো বলেন আপনাদের প্রতি আহবান জানাব আপনারা আসুন আমরা বরিশালকে সন্ত্রাস,চাঁদাবাজ মুক্ত গড়ে তুলব। আমরা বরিশালে কোন সন্ত্রাস দেখতে চাই না।

আজ বুধবার বেলা ১২টায় অশ্বিনী কুমার টাউন হলে বরিশাল জেলা মহিলা লীগের জেলা কমিটির আয়োজনে মহিলা শ্রমিক লীগের সদস্যদের সাথে মত বিনময় সময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মহিলা শ্রমিক লীগের বরিশাল জেলা কমিটির সভাপতি মেহেরুনসার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিসিসি মেয়র পন্ত্রী ও বিশিষ্ট নারী নেত্রী লুনা আব্দুল্লাহ।

এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা মহিলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক ফারজানা বিনতে ওহাব সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
পরে তিনি তার বিভিন্নস্থানে নির্বাচনী প্রচার প্রচারনা ও গণসংযোগ সহ দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে উঠান বৈঠক করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD