সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২৫ নং ওয়ার্ড বি এন পির লিফলেট বিতরণ

২৫ নং ওয়ার্ড বি এন পির লিফলেট বিতরণ

Sharing is caring!

অনলাইন ডেক্স: প্রহসনের একতরফা নির্বাচনে কে প্রত্যাখ্যান করে বি এন পির সাংগঠনিক অভিভাবক তারুণ্যের অহংকার তারেক রহমানের আহবানে সমগ্র দেশব্যাপী অসহযোগ আন্দোলন সফল এবং স্বার্থক করার লক্ষ্যে বরিশাল মহানগর বি এন পির ২৫ নং ওয়ার্ডের সংগ্রামী সদস্য সচিব বারবার কারাবরণকারী কর্মীবান্ধব নেতা মোঃ নুরে আলমের নেতৃত্বে বৃহস্পতিবার দিনভর এলাকার সাধারণ জনগণ কে সম্পৃক্ত করার জন্য লিফলেট বিতরণ করা হয় ।

দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের বিতর্কিত তফসীল বাতিল , অবিলম্বে সিইসির পদত্যাগ এবং ফ্যাসিস্ট মাফিয়া সরকারের রোষানলে গৃহবন্দী বি এন পি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার এক দফা দাবী আদায়ের মাধ্যমে নিশিরাতের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের পতনের লক্ষ্যে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের কারণে পুলিশের হাতে গ্রেফতার বি এন পি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর , বি এন পি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ , বরিশাল মহানগর বি এন পির নেতৃবৃন্দ সহ সকল নেতৃবৃন্দের নামে দায়েরকৃত বানোয়াট মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ফ্যাসিস্ট মাফিয়া ভোটচোর সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন সহ আগামী দিনের যে কোন কর্মসূচী সফল করে লুটেরা সরকারের পতন ত্বরান্বিত করার ব্যাপারে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাঠে শামিল থাকার আহবান জানান ওয়ার্ড বি এন পির সেকেন্ড ইন কমান্ড নুরে আলম ।

প্রশাসনের সকল স্তরে দলীয়করণ , দেশের সকল সেক্টরে দুর্নীতির মহোৎসব , নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি , বিদ্যুতের নজিরবিহীন সিস্টেম লস সহ বাক স্বাধীনতা কেড়ে নেয়ার প্রতিবাদে সাধারণ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বি এন পির চলমান আন্দোলনে বরিশাল মহানগর বি এন পির সদস্য সচিব বার বার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর এ্যাড মীর জাহিদুল কবির জাহিদের সার্বিক দিক নির্দেশনায় ২৫ নং ওয়ার্ড বি এন পি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথের দাবানল হয়ে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি ।

পাশাপাশি প্রশ্নবিদ্ধ নির্বাচন কে বিশ্বের নিকট গ্রহণযোগ্য করার লক্ষ্যে সম্প্রতি সরকারের পক্ষ থেকে কারাগারে আটক বি এন পির শীর্ষ নেতৃবৃন্দকে দেয়া মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করায় জালিমের অন্ধ প্রকৌষ্ঠে বন্দী নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন মামলা হামলার শিকার নুরে আলম  ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD