মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পিরোজপুরে ব্যাংকের নৈশ প্রহরীর হাত-পা বেঁধে ডাকাতি

পিরোজপুরে ব্যাংকের নৈশ প্রহরীর হাত-পা বেঁধে ডাকাতি

Sharing is caring!

অনলাইন ডেক্স: পিরোজপুরে ব্যাংকের নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার (২২ নভেম্বর) রাতে জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন এলাকায় থাকা কৃষিব্যাংকে এ ডাকাতির ঘটনা ঘটে।

তবে পুলিশের দাবি ডাকাতরা তেমন কোনো ক্ষতি করতে পারেনি।

ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক শ্যামল ভট্টাচার্য জানান, তিনি পিরোজপুর পৌর শহরে থাকেন। ভোরে খবর পেয়ে ব্যাংকে যান।

সরেজমিনে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকটি পরিদর্শন করছেন। তদন্ত করে এখনো কোন টাকা পয়সা নেওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে ডাকাতরা ব্যাংকের একটি কম্পিউটারের হার্ডডিক্স ও ডিভিআর নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

ওই ব্যাংকের নৈশ প্রহরী শফিকুল ইসলাম জানান, রাত আনুমানিক ৩টা বা সাড়ে ৩টার দিকে ব্যাংকের পূর্বপাশের একটি জানালার লোহার গ্রিল কেটে ৫-৬ জনের একটি ডাকাত দল ব্যাংকের ভেতরে ঢোকে। এসময় তারা প্রথমে তাকে ( নৈশ প্রহরী) বেঁধে ফেলে। পরে ব্যাংকের কাউন্টারের ড্রয়ারের ও আলমিরার তালা ভেঙে ফেলে। একই সময় তারা ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা ওই ব্যাংকের সিসি ক্যামেরা যুক্ত কম্পিউটারের হার্ডডিক্স ও ডিভিআর নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. রমিচ হাওলাদার  জানান,  খবর পেয়ে তিনি বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে ঘটনাস্থলে যান। ডাকাত দল ব্যাংকের পূর্বপাশের একটি জানালার লোহার গ্রিল কেটে ভেতরে ঢোকে। এ সময় ব্যাংকের ভেতরে থাকা নৈশ প্রহরী মো. শফিকুল ইসলামের (৪০) হাত-পা বেঁধে ফেলে। পরে তারা ব্যাংকের টাকা লুট করতে চাইলেও তা পারে নি। তবে কিছু মালামাল লুট করে নিয়ে গেছে বলে শুনেছি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ব্যাংক ডাকাতি বা দস্যুবৃত্তির উদ্দেশ্যে ব্যাংকের পূর্বপাশের একটি জানালার গ্রিল ভেঙেছে। তবে কোনো টাকা পয়সা বা মালামাল লুটের কোনো তথ্য পাওয়া যায়নি।  জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যাংকের নৈশ প্রহরীকে থানায় নেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD