রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বাসে আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা

বাসে আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা

Sharing is caring!

অনলাইন ডেক্স:  নগরের কাশিপুরে সড়কের পাশে থাকা একটি বাসের ভেতরে হেলপার ঘুমন্ত অবস্থায় আগুন লাগিয়ে পালায় দুর্বৃত্তরা।

এতে গোটা বাসটির ভেতরের অংশ পুড়ে গেলেও হেলপার প্রাণে বেঁচে গেছেন।

কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে এয়ারপোর্ট থানা পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে থেমে থাকা বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, রাতে বাসটি মহাসড়কের পাশে থামিয়ে ভেতরে হেলপার রাজু ঘুমিয়ে পড়ে। আগুন লাগার বিষয়টি টের পেয়ে কোনোভাবে বাসের ভেতর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান। তার চিৎকারেই আশেপাশের লোকজন ছুটে আসে।

বাসের হেলপার রাজু জানান, নথুল্লাবাদ বাস টার্মিনালে জায়গা না হওয়া ও ব্যাটারি চুরি হয়ে যাওয়ার ভয়ে নগরের কাশিপুরস্থ আনসার জেলা কমান্ড্যান্টের কার্যালয় ও ভূইয়া সড়ক সংলগ্ন খালি জায়গাতে মা এন্টারপ্রাইজের এই বাসটি রাখা হতো। ওখানেই বাসচালক অসীমের বাসা।

বাসে আগুন দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

তিনি বলেন, শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৩ টার দিকে নগরের কাশিপুরস্থ আনসার জেলা কমান্ড্যান্ট কার্যালয় সংলগ্ন এলাকায় সড়কের পাশে থাকা মা এন্টারপ্রাইজের একটি বাসে অগ্নিসংযোগ করে অজ্ঞাত দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যায়।

তিনি বলেন, আগুন নেভানোর পর বাসটিকে থানায় পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে, পাশাপাশি ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে অবরোধের সমর্থনকারীরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরিশাল দক্ষিণ ফায়ার স্টেশনের অফিসার মো. বাহাউদ্দিন জানান, রাত সাড়ে ৩ টার দিকে বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে ৩ টি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। প্রায় আধঘণ্টার চেষ্টায় ভারতীয় ভিসা অফিসের ঠিক উল্টো দিকে থেমে থাকা বাসটিতে লাগা আগুন নেভান। ততক্ষণে গোটা বাসের ভেতর পুড়ে যায়।

তিনি বলেন, কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাসের ভেতরের সব সিট পুড়ে গেছে এবং গ্লাসগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে।

এদিকে চতুর্থ দফার অবরোধের প্রথম দিনে সকাল থেকে নগরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান যথাসময়ে খুলেছে। গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান রয়েছে চোখে পড়ার মতো।

তবে মধ্যরাতে নগরের আমতলার মোড়ে অবরোধের সমর্থনে মশাল মিছিল করা হয়। ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব রিয়াজের নেতৃত্বে এ মিছিল বের করা হয়। এছাড়া মহানগর যুবদলও অবরোধের পক্ষে রাতে বিক্ষোভ মিছিল করেছে নগরের বগুড়া রোড।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD