রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
এমপি শাহে আলমকে রাজাকারপুত্র বললেন মুক্তিযোদ্ধারা

এমপি শাহে আলমকে রাজাকারপুত্র বললেন মুক্তিযোদ্ধারা

Sharing is caring!

পুনরায় মনোনয়ন না দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের বর্তমান সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদারকে তালিকাভুক্ত রাজাকারপুত্র বলে দাবি করেছেন মুক্তিযোদ্ধারা। এজন্য বরিশাল-২ আসনে তাকে পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না দেয়ার দাবি জানিয়েছেন তাঁরা। শনিবার দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানান মুক্তিযোদ্ধারা। সংসদিয় আসন বরিশাল-২ এর অন্তর্গত বানারীপাড়া এবং উজিরপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের একাংশ এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে দুই উপজেলার ৩২ জন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। যদিও এই সংবাদ সম্মেলনের বিপক্ষে রোববার পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন সংসদ সদস্য শাহে আলম অনুসারী দুই উপজেলার মুক্তিযোদ্ধাদের অপর অংশ। রোববার বেলা সাড়ে ১২টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে, সাংসদ শাহ্ েআলমের বিপক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে বরিশাল-২ আসন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয় আওয়ামী লীগের তালিকাভূক্ত যুদ্ধাপরাধী ডাক্তার সায়েদউদ্দিন তালুকদারের ছেলে শাহ্ েআলমকে। এতে মুক্তিযোদ্ধারা হতবাক হয়েছিলেন। তবুও মুক্তিযুদ্ধের প্রতীক নৌকার সম্মানে তারা শাহ্ েআলমের পক্ষে কাজ করেন। মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেনের অভিযোগ, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মুক্তিযুদ্ধের চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার পরিবারের পথ অনুসরণ করেছে। জনগণের কথা না ভেবে নিজেই বিত্ত-বৈভবের পাহাড় গড়েছেন। মুক্তিযোদ্ধাদের কোন সহযোগিতা করেননি। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা কুমুদ বিহারী গুহ ঠাকুরতার সমাধী গুঁড়িয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. জোতির্ময় গুহ ঠাকুরতার বাসভবন ভেঙেছেন। স্কুলের জমি দখল করেছেন। তারা বলেন, ‘রাজাকার নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তানকে সংসদ সদস্য শাহ্ েআলমের বাহিনী বানারীপাড়া বন্দর বাজারে হাতুড়ি পেটা করেছে। উপজেলার তেতলা গ্রামের বেশকিছু হিন্দু পরিবারকে ভিটে ছাড়া করেছে। খাল দখল করে বাড়ি ও প্রাচীর নির্মাণ করেছে। শশ্মানের জমি দখল করে গ্যারেজ ও বৈঠকখানা বানিয়েছে। তাই স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড অবসানের লক্ষ্যে শাহ্ েআলম যুদ্ধাপরাধী পরিবারের কাউকে পুনরায় আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দেখতে চায় না মুক্তিযোদ্ধারা। তবে সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধাদের এমন অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য শাহে আলম তালুকদার। তিনি বলেন, ‘আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে একটি চক্র মিথ্যা ছড়াচ্ছে। আমার বাবা যুদ্ধাপরাধী হলে তার বিচার হতো। আমি ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতি করেছি। যার কারণে আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতিও হয়েছি। এমনকি নেত্রী আমাকে বরিশাল-২ আসনে মনোনয়ন দিয়েছিলেন। এদিকে, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব থেকে জানানো হয়েছে, ‘সংসদ সদস্য শাহে আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন হবে রোববার বেলা সাড়ে ১২টায়। সংসদ সদস্যের পক্ষে বানারীপাড়া এবং উজিরপুর উপজেলার মুক্তিযোদ্ধারা এ সংবাদ সম্মেলন করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD