রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে থাকছেন হাসানাত ছোট ভাই নব-নির্বাচিত মেয়র খোকনকে বুকে জড়িয়ে নিলেন

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে থাকছেন হাসানাত ছোট ভাই নব-নির্বাচিত মেয়র খোকনকে বুকে জড়িয়ে নিলেন

Sharing is caring!

কাছে পেয়ে ছোট ভাই আবুল খায়ের আব্দুল্লাহকে বুকে টেনে নিলেন বড় ভাই আবুল হাসনাত আবদুল্লাহ। জানা যায়, বরিশাল সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ আগামী ১৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। নগর ভবনের সামনেই সাজানো হবে উৎসব মঞ্চ। ওই অনুষ্ঠানে ঢাকা-চট্টগ্রাম-খুলনা সহ দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র, বরিশালের বিভিন্ন আসনের সংসদ সদস্যদের পাশাপাশি আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবির নানক উপস্থিত থাকার কথা রয়েছে। তাই পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহকে সেই অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানোর জন্য আজ আগৈলঝাড়ার সেরালে যান নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। ওইসমই তাকে বুকে জড়িয়ে নেন আবুল হাসনাত আবদুল্লাহ। দুই ভাইয়ের এমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে। এছাড়া খোকন সেরনিয়াবাত, তার ছেলে আবিদুর রহমান সেরনিয়াবাত, ভাইয়ের ছেলে মঈন আব্দুল্লাহ ও আশিক আব্দুল্লাহর একটি হাসিমুখের ছবিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। যা দেখে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে অনেককে। আগামী দিনে পরিবারের সকলকে এভাবেই একসাথে দেখার আহ্বানও জানান অনেকে। উল্লেখ্য, সম্প্রতি শেষ হওয়া বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনায়ন দেয়া হয় বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে। সেই নির্বাচনে সাদিক আব্দুল্লাহকে দলীয় মনোনয়ন না দিয়ে চাচাকে মনোনয়ন দেওয়া সৃষ্টি হয় বিরোধের যা রূপ নেয় প্রকাশ্যে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD