রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম

বরিশালে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম

Sharing is caring!

অনলাইন ডেক্স:  ২৫ অক্টোবর বুধবার সকাল ১০ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস বরিশালের আয়োজনে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

উক্ত খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ আব্দুল ওয়ারেস, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতিক, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন অতিথিবৃন্দ। জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বেলুন ফেস্টুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

পরে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতির গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। উদ্বোধনী খেলায় বালক (অনূর্ধ্ব-১৭) বরিশাল সদর উপজেলা বনাম আগৈলঝাড়া এবং বালিকা (অনূর্ধ্ব-১৭) বরিশাল সদর উপজেলা বনাম আগৈলঝাড়া খেলা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD