রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
যুবলীগ নেতার মামলায় বিএনপির ১২ নেতাকর্মী কারাগারে

যুবলীগ নেতার মামলায় বিএনপির ১২ নেতাকর্মী কারাগারে

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার বিএনপির ১২ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সোপর্দ করা হলে বিচারক মাহাবুবুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন জিআরও অফিসের বকশি জাহিদ।

এর আগে যুবলীগ নেতার দায়ের করা ওই মামলায় পলাতক আসামি বিএনপির ১২ নেতাকর্মীকে বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- বিএনপি নেতা আহসান খান আপাং, খসরুজ্জামান বাহাদুর, জালিনুজ ভাট্টি, গোলাম মর্তুজা বাবলু, মাসুদ বক্তিয়ার, মোশারফ হোসেন, কাওসার মেহেদী, মাওলা সরদার, রিয়াজুল বক্তিয়ার, সিরাজ হাওলাদার, মোস্তাফিজুর রহমান ও মিয়া রফিক। এরা সবাই আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক সিকদার জানান, যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামিদের কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

২০২২ সালের ৫ নভেম্বর বরিশালে বিএনপির কর্মসূচিতে যাওয়ার পথে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে কেন্দ্রীয় বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। পরে ইশরাকের গাড়িবহরে থাকা বিএনপি নেতাকর্মীরা যুবলীগের নেতাকর্মীদের ওপর পাল্টা হামলা চালিয়ে মোটরসাইকেল ও দলীয় কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে। যুবলীগ নেতাদের ওপর হামলার ঘটনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রাসেল রাঢ়ী বাদী হয়ে ইশরাককে প্রধান আসামি করে ৭০ জন ও অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনের নামে মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD