শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৮ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৮ জেলের কারাদণ্ড

Sharing is caring!

অনলাইন ডেক্স: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে আট জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিভাগীয় মৎস্য অফিসের তথ্যানুযায়ী, শুক্রবার (১২ অক্টোবর) থেকে (শনিবার ১৪ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ১০২টি অভিযানে ৩৪টি মোবাইল কোর্ট পরিচালিত করা হয়।

এসব অভিযানে ২৫১ কেজি ইলিশ, ৬২ হাজার ৮০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের বাজার মূল্য ১১ লাখ ৩৩ হাজার টাকা।

এসময় ১৩ জেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সমপরিমাণ মামলা হয়েছে। এরমধ্যে আট জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বাকিদের কাছ থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জব্দ হওয়া সামগ্রী নিলামে আয় হয়েছে এক হাজার ৬০০ টাকা।

এদিকে, গেত দুদিনে বরিশাল বিভাগের ১৭টি মৎস্য অবতরণ কেন্দ্র, ১১৪টি মাছঘাট, ৩২৫টি আড়ত ও ১৯৬টি বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসিরউদ্দিন জানান, ১১ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজননস্থল সহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ। আর নিষেধাজ্ঞার সময়ে বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, বিভাগ, জেলা ও উপজেলা মৎস্য অফিসের পাশাপাশি থানা, নৌ পুলিশ, কোস্টগার্ডসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ২২ দিনের এই নিষেধাজ্ঞায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করবে। আর এই প্রজনন মৌসুমে ইলিশ মাছ নিরাপদে ডিম পারবে যা আগামীতে দেশে ইলিশের উৎপাদন আরও বাড়বে।

নৌ পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কফিল উদ্দিন জানান, নদীতে নিরাপত্তা নিশ্চিত করতে এই ২২ দিন সাড়ে ৩০০ নৌ পুলিশ তাদের দায়িত্ব পালন করবে। এতে করে এ অঞ্চলে অবৈধভাবে কেউ মা ইলিশ শিকার করতে পারবে না বলে আশা করছি। আর এর মধ্য দিয়ে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

এদিকে, বরিশালের নদ-নদীর ৩২টি পয়েন্টকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর এসব ঝুঁকিপূর্ণ এলাকায় টহলে থাকবে যৌথবাহিনী। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রত্যেক জেলা-উপজেলায় একটি করে স্ট্রাইকিং ফোর্সসহ ৩২ জন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত থাকবে।

উল্লেখ্য, সরকারের এ আইন বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল বিভাগের ৯০টি নদীতে র‌্যাব, পুলিশ, কোস্টগার্ডসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী দিন-রাত অভিযান চালিয়ে যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD