রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার

জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনার পাথরঘাটায় নাশকতার পরিকল্পনার গোপন বৈঠকে অভিযান জামায়াতের তিন নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরের দিকে তাদের উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মাছের খাল এলাকার একটি হাফেজিয়া মাদরাসা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশিরুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন, পাথরঘাটা উপজেলা জামায়েতের আমীর কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম আহসান, পাথরঘাটা পৌরসভার বাসিন্দা সাবেক পৌর আমীর মাওলানা বজলুর রহমান, পাথরঘাটা পৌরসভার ইমান আলী সড়কের বাসিন্দা উপজেলা জামায়াত কর্মী মো. নাশির উদ্দিন সরদার।

জেলা ডিবির ওসি বশিরুল আলম বলেন, মাছের খাল এলাকার একটি হাফেজিয়া মাদরাসায় নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে জামায়াতের ওই তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তবে এ সময় বাকি নেতাকর্মীরা কৌশলে পালিয়ে যান। গ্রেপ্তারদের পুলিশের কাছে হস্তান্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD