রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পদযাত্রা সফল করতে জেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

পদযাত্রা সফল করতে জেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

Sharing is caring!

অনলাইন ডেক্স: বি এন পি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসা প্রদানের দাবিতে আগামী ১৯ আগস্ট শনিবার বি এন পির কেন্দ্রঘোষিত পদযাত্রা কর্মসূচী সফল করতে বৃহস্পতিবার সকালে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সদর রোড , খান বাহাদুর হেমায়েত উদ্দীন রোড , চকবাজার , কাটপট্টি ও বাজাররোডের ব্যবসায়ী থেকে শুরু দিনমজুর সহ সর্বস্তরের জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয় ।

লিফলেট বিতরণকালে বর্তমান অবৈধ ভোটচোর সরকারের বিভিন্ন অনিয়ম দুর্নীতি থেকে দেশের জনগণ কে রক্ষাকল্পে বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় ফ্যাসিবাদী সরকার কে ক্ষমতা থেকে সরিয়ে অবরুদ্ধ গণতন্ত্র কে মুক্ত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি এস এম জিলানী এবং সংগ্রামী সদস্য সচিব রাজীব আহসানের নেতৃত্বে আগামী দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে দলমত নির্বিশেষে হারানো গণতন্ত্র উদ্ধারে সকল কে রাজপথে থাকার আহবান জানানো হয় ।

জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহবায়ক মোঃ রফিকুল ইসলাম জনি , বিপ্লবী সদস্য সচিব কামরুল আহসান , সিনিয়র যুগ্ম আহবায়ক নিজামুর রহমান নিজাম , যুগ্ম আহবায়ক শেখ সহিদুল ইসলাম সাজ্জাদ , দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পি , সদস্য এস এস মাকিন আবেদিন , মেহেদী হাসান মৃদুল , ছগীর হোসেন , সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নেছার উদ্দিন জাফর , যুগ্ম আহবায়ক শামীম হোসেন আপন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD