রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: কুষ্টিয়ায় ট্রাকচাপায় ইব্রাহিম আলী (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

সোমবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কস্থ কুষ্টিয়া মেডিকেল কলেজ সংলগ্ন রাস্তায় দ্রুতগতির মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম শহরের মজমপুর সকালসন্ধ্যা গলির বাসিন্দা রমজান শেখের ছেলে এবং একাদশ শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে গুরুতর আহত ইব্রাহিমকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে সেখানে চিকিৎসক তাৎক্ষনিক প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। এরপর পরিবারের লোকজন আহত ইব্রাহিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা ৭টায় ইব্রাহিমের মৃত্যু হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, সোমবার সকালে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে ইব্রাহিমের  মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের নিচে চাপা পড়ে।

এতে গুরুতর আহত হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাওকে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD