বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
বরিশাল বিভাগীয় পর্যায়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৩’এর শুভ উদ্বোধন সম্পন্ন

বরিশাল বিভাগীয় পর্যায়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৩’এর শুভ উদ্বোধন সম্পন্ন

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রতিযোগিতার মাধ্যমে মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আজ ১০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার বরিশাল স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ে জাতির পিতা “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল র্টুনামেন্ট-২০২২” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক শামীম, এমপি। গেষ্ট অব অনার ছিলেন নবনির্বাচিত মেয়র বরিশাল সিটি কর্পোরেশন, আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের ডিআইজি মোঃ জামিল হাসান বিপিএম, পিপিএম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর আব্বাস উদ্দিন খান, জেলা প্রশাসক শহিদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে জেলা ও বিভাগীয় খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন ।

শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তলন করেন প্রধান অতিথি। পরে সংক্ষিপ্ত এক আলোচনা পর্ব শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে বিভাগীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি। পরে উদ্বোধনী ম্যাচে মাঠে নামেব দুই দল, বাংলাবাজার ফাতেমা খানম কলেজ ভোলা বনাম রাজাপুর ডিগ্রি কলেজ ঝালকাঠি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD