শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল

বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ,

বরিশাল, দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে আদালত কারাদণ্ড দেয়ার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি। বিকেলে নগরীর সদর রোডে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর রোডে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। সেখানে বক্তব্য দেন, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, মহানগরের যুগ্ম আহবায়ক এ্যাড আলী হায়দার বাবুল, আলহাজ্ব কে এম শহিদুল্লাহ মহানগর শ্রমিক দলের আহবায়ক ফয়েজ আহমেদ প্রমুখ। এদিকে বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD