শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
টিসিবির চলমান বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম

টিসিবির চলমান বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম

Sharing is caring!

বরিশালে ছুটির দিনে টিসিবির চলমান বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।  ২৮ জুলাই শুক্রবার বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নে এ বিতরণ কার্যক্রম সরজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। এসময় তরা সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মনিরুজ্জামান, চেয়ারম্যান রায়পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদ মোঃ হাবিবুর রহমান খোকনসহ আরও অনেকে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এক কোটি পরিবারের কাছে সুলভমূল্যে খাদ্যসামগ্রী বিক্রির অংশ হিসেবে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে ৩০ টাকা ধরে কেজি চাল, ১০০ টাকায় সয়াবিন তেল, ৬০ টাকায় মসুর ডাল বিক্রয় কার্যক্রম চলমান। প্রধানমন্ত্রীর উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে সয়াবিন তেল, ডালের সঙ্গে টিসিবির পণ্যের সাথে খাদ্য অধিদপ্তরের দেওয়া ৩০ টাকা কেজি দরে চাল ভর্তুকি মূল্যে বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সারা দেশে টিসিবির নির্ধারিত ডিলারদের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে চাল কিনতে পারবেন কার্ডধারীরা। এই বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি কর্পোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে। কার্ডধারী ভোক্তা সাধারণ নির্ধারিত ডিলারের কাছ থেকে পণ্য সামগ্রী ভর্তুকি মূল্যে কিনতে পারবেন। উল্লেখ্য, একজন কার্ডধারী সর্বোচ্চ ৫ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি ডাল কিনতে পারবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD