সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
প্রবাসী নারীর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

প্রবাসী নারীর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

Sharing is caring!

অনলাইন ডেক্স: সৌদি প্রবাসী এক নারীর অশ্লীল ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি করা চক্রের দুই সদস্যকে আটক করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (১৫ জুলাই) বিকালে বাবুগঞ্জের মাধবপাশা বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন – বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের বাদলা এলাকার মৃত লিটন খানের ছেলে মো. সাকিব খান (২৪) এবং একই গ্রামের মৃত শাহ জাহান বেপারীর ছেলে মো. খলিল বেপারী (৩৫)।

দাম্পত্য কলহ মিটিয়ে স্বামীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ নিয়ে প্রতারণার ফাঁদে ফেলে ওই নারীর ভিডিও ধারণ করা হয়।

শনিবার (১৫ জুলাই) রাত ৯টায় বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন এপিবিএন পুলিশের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বিপিএম-সেবা।

তিনি বলেন, কয়েকমাস ধরে সৌদি প্রবাসী নারীর (ভিকটিম) সঙ্গে বাংলাদেশে থাকা স্বামীর সঙ্গে দাম্পত্য কলহ চলে আসছিল।  পারিবারিক কলহ মিটমাট করার জন্য সাকিবের শরণাপন্ন হন তিনি।

সাকিব ভিকটিমের স্বামীর সঙ্গে তার সম্পর্ক উন্নয়নের সুযোগ নিয়ে প্রতারণার ফাঁদে ফেলে ভিকটিমের অশ্লীল দৃশ্য ভিডিও কলে ধারণ করে এবং স্ক্রিন রেকর্ডিং করেন। পরে ওই রেকর্ড খলিলের মাধ্যমে প্রবাসী নারীকে পাঠিয়ে কয়েকধাপে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন।

এদিকে ভিকটিম অশ্লীল ভিডিও এবং টাকা চাওয়ার রেকর্ড সংরক্ষণ করে তার বোনের স্বামী’র কাছে আইনগত সহায়তার জন্য পাঠায়। ভিকটিমের বোনের স্বামীর অভিযোগের ভিত্তিতে এপিবিএন পুলিশের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা’র নির্দেশনায় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের তত্ত্বাবধানে, সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড ইন্টে.) উজ্জ্বল কুমার দে’র সার্বিক সহযোগিতায় এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ মো. ফয়সাল আহমেদের নেতৃত্বে সাইবার ক্রাইম টিম এবং অপারেশনাল টিম অভিযানে নামে।

যার ধারবাহিকতায় শনিবার (১৫ জুলাই) এ দুই আসামিকে আটক করা হয়।

কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা আরও জানান, অনুসন্ধানে জানা গেছে আসামি সাকিব ভিডিওটি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে ধারণ করেন। সাকিব ভিডিওটি আসামি খলিলের অ্যান্ড্রয়েড মোবাইলে ফোনে দেন। খলিল ভিডিওটি সেই প্রবাসী নারীর ইমো নাম্বারে পাঠায়। আর এরপর থেকে রুবেল নামে এক পলাতক আসামিসহ সাকিব ও খলিল ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন ওই নারীর কাছে।

এপিবিএন পুলিশের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা আরও জানান, এ বিষয়ে আটক আসামিদের নামে এয়ারপোর্ট থানায় পর্নোগ্রাফি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD