সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ভূমধ্যসাগর থেকে ১৪ বাংলাদেশিসহ ২৯০ অভিবাসী উদ্ধার

ভূমধ্যসাগর থেকে ১৪ বাংলাদেশিসহ ২৯০ অভিবাসী উদ্ধার

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে ১৪ বাংলাদেশিসহ ২৯০ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। ইউরোপগামী তিনটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। লিবিয়ার নৌবাহিনীর বরাত দিয়ে এই খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

শুক্রবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূলে দুটি পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে খবরে বলা হয়।

গত ১০ মে ভূমধ্যসাগরে তিউনিশিয়া উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকাডুবিতে ৬০ জনের বেশি মানুষ নিহতের রেশ কাটতে না কাটতেই ইউরোপগামী এতো বিপুল সংখ্যক অভিবাসীকে উদ্ধারের খবর জানালো লিবিয়া সরকার।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, বৃহস্পতিবার সাগরে তিনটি নৌকা অকোজে হয়ে পড়ার খবর লিবিয়ার নৌবাহিনীকে জানায় জার্মানির একটি দাতব্য সংস্থা। এছাড়া একটি রাবারের নৌকা ডুবে যাওয়ার খবর পায় লিবিয়ার কোস্টগার্ড। প্রথম নৌকাটিতে ১৪ জন বাংলাদেশিসহ ৮৭ জন অভিবাসী ছিলেন। তাদের মধ্যে ছয়জন নারী এবং একজন শিশু ছিলেন।

অন্যদিকে লিবিয়ার কোস্টগার্ড ভূমধ্যসাগরে ভাসমান আরও দুইটি রাবারের নৌকা থেকে ২০৩ জন অভিবাসীকে উদ্ধার করেছে বলে পৃথক বিবৃতিতে জানানো হয়। এতে বলা হয়, ত্রিপোলি থেকে ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত জলিতিন শহরের উপকূলে দুইটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অভিবাসীদের বেশিরভাগই আরব ও অফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের লিবিয়ার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD