শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বড়দিন উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

বড়দিন উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

Sharing is caring!

অনলােইন ডেক্স: বরিশালে বড়দিন উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরের পলিটেকনিক রোডের জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শাহজাহান হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম-বিপিএম।

ওয়াহিদুল ইসলাম বলেন, বরিশাল জেলার ১০০ গির্জার মধ্যে একটিতেও কোনো ইনসিডেন্ট ঘটলে সকল ভালো কার্যক্রমের ফলাফল শূন্য। তাই নিরাপত্তার দিকটিতে সবাইকে খেয়াল রাখতে হবে। বড়দিন ও গির্জা কেন্দ্রীক কোনো মোটরসাইকেল মহড়া এলাও করা হবে না।

তিনি বলেন, এরআগে বরিশালে কোনো ঝামেলা কখনও হয়নি সেটা ভালো, তবে সময় বার বার তাগিদ দেয় কখন কী হবে নিশ্চিত করে বলা যায় না, এজন্য সজাগ থাকতে হবে। দুষ্টু লোক আছে আশপাশে, তারা অসাম্প্রদায়িক আমাদের এই দেশে সাম্প্রতায়িক কোনো ঘটনা উস্কে দিতেই পারে।

বড়দিন ও নববর্ষ উদযানের নিরাপত্তা নিশ্চিত করতে ৫-১০ সদস্যের একটি কমিটি করে দেওয়া হবে।

গির্জায় বড় কোনো ব্যাগ নিয়ে যাওয়া যাবে না। ধর্মীয় অনুষ্ঠান স্থলসহ গুরুত্বপূর্ণ স্থানে স্থায়ী সিসি ক্যামেরা না থাকলে সিসি ক্যামেরা বসানোর অনুরোধ জানান তিনি।

এছাড়া বড়দিনে গির্জা ও সড়ক নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিতের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে  বিদ্যুতের কর্মকর্তা বরাবর চিঠি দেওয়ার নির্দেশ দেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক-বীর প্রতীক।

এছাড়া বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইকবাল হোসেন-পিপিএমসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ গির্জার প্রতিনিধিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD