রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
স্বাধীনতা রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

স্বাধীনতা রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

Sharing is caring!

অনলাইন ডেক্স: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে স্বাধীনতা অর্জন করেছে। সেই স্বাধীনতা রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি।

রোববার (১১ ডিসেম্বর) বরিশালের উজিরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সনদপত্র ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবুল হাসনাত আব্দুল্লাহ বলেন, বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, আর তার সুযোগ্য কন্যা দিয়েছেন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে যাকে নৌকার মনোনয়ন দেওয়া হবে, তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এদিন বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড বিতরণের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াদুদ সরদার, উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারি, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন প্রমুখ।

সভা শেষে বীর মুক্তিযোদ্ধার মধ্যে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, এফবিসিসিআইয়ের পরিচালক ও কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ, আঞ্জুমান আরা কান্তা আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, গৌরনদীর পৌরসভার মেয়র মো. হারিসুর রহমান হারিস, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুন নাহার মেরী, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা প্রমুখ।

এর আগে উজিরপুর বন্দরে উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় উদ্বোধন করেন আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD