রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ব্যাটারিচালিত গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ২ 

ব্যাটারিচালিত গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ২ 

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনার মোড়ে ব্যাটারিচালিত গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার পর অভিযান চালিয়ে উপজেলার ধামুরা থেকে জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাজিব মজুমদার ও জেলা যুবদলের সদস্য সোহন হোসেন ডালিমকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান।

তিনি জানান, ব্যাটারিচালিত গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় উজিরপুর মডেল উপ-পরিদর্শক মো: শফিকুল ইসলাম বাদী হয়ে নামধারী ২৪ জন ও অজ্ঞাত ২৫ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাজিব মজুমদার ও জেলা যুবদলের সদস্য সোহন হোসেন ডালিমকে গ্রেফতার করে পুলিশ।

বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  ঢাকায় বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ বাহিনীর হামলার প্রতিবাদে খোলনা মোড়ে একটি ঝটিকা মিছিল করে উজিরপুরের বিএনপির নেতাকর্মীরা। মিছিল শেষে ওই রাস্তা থেকে ব্যাটারিচালিত একটি ইজিবাইক ভাঙচুর করে এবং দুটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা ‘৯৯৯’ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD