বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সীমান্তে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

সীমান্তে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী চরচিলমারী এলাকা থেকে জিল্লার মণ্ডল হিটলার (৩৪) নামে এক ভারতীয় নাগরিককে ইয়াবাসহ আটক করেছে বিজিবি।

বুধবার (২৩ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের একটি দল তাকে আটক করে।

আটক হিটলার ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার রায়পাড়া এলাকার সামাদ মণ্ডলের ছেলে।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ জানান, চরচিলমারী বিওপির সীমান্ত পিলার ৮৪/২-এস থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রিরচর এলাকায় মাদক বিরোধী ও চোরাচালন রোধে অভিযান চালায় বিজিবি। অভিযানে ১৯০টি ইয়াবা বড়ি ও ১০০ রুপিসহ হিটলারকে আটক করা হয়।

এ ঘটনায় মামলা দিয়ে জব্দ করা ইয়াবা ও রুপিসহ আটক হিটলারকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD