রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে দুই গ্রুপে সংঘর্ষ

বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে দুই গ্রুপে সংঘর্ষ

Sharing is caring!

অনলাইন ডেক্স: মঞ্চ থেকে নামিয়ে দেওয়াকে কেন্দ্র করে বরিশালে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন দুজন।

রোববার (২০ নভেম্বর) বিকেলে বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে মহানগর বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। মঞ্চে বসা মহানগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিনকে মঞ্চ থেকে নামতে বলেন সদস্য সচিব মীর জাহিদুল কবির। এ বাদানুবাদের এক পর্যায়ে দুজনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ১০ জনের মতো নেতাকর্মী আহত হন। পরে সিনিয়র নেতারা পরিস্থিতি স্বাভাবিক করে।

আফরোজা খানম নাসরিন বলেন, মঞ্চে আমি বসা অবস্থায় মীর জাহিদ আমাকে নেমে যেতে বলেন। এরপর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম আমাকে গালাগাল করে। এক পর্যায়ে আমার ওপর হামলা করে মীর জাহিদ। এ নিয়ে আমার অনুসারীরা ক্ষিপ্ত হলে তাদের ওপরও হামলা করা হয়। আমিসহ আমার অনুসারী মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার ও ২২ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস গুরুতর আহত হই। আমি প্রাথমিক চিকিৎসা নিলেও বাকি দুজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি আহতরা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, নাসরিনকে মঞ্চ থেকে নেমে যেতে বলায় তার অনুসারীরা ঝামেলা করেছিল। এছাড়া তেমন কিছু হয়নি।

বরিশালের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, বিএনপি নেতাকর্মীদের মধ্যে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD