রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালের গণসমাবেশ থেকে শুরু হবে সরকার পতনের আন্দোলন

বরিশালের গণসমাবেশ থেকে শুরু হবে সরকার পতনের আন্দোলন

Sharing is caring!

অনলাইন ডেক্স: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা, সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, দেশের সর্ব দক্ষিণের বিভাগীয় শহর বরিশালের গণসমাবেশ থেকে শুরু হবে সরকার পতনের আন্দোলন। তাই যে কোনো মূল্যে গণসমাবেশ সরকার পতনের সমাবেশে পরিণত করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকতে হবে।

শনিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় নগরের কালিবাড়ি রোডস্থ রজনীগন্ধা কমিউনিটি হল রুমে আগামী ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করার জন্য অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় স্থায়ী কমিটির যুগ্ম মহাসচিব ও বারিশাল বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির দল নেতা হাবিব উন নবী খান।

সেলিমা রহমান বলেন, শান্তিপূর্ণ এ গণসমাবেশের যেখানেই বাধা আসবে, সেখানেই প্রতিরোধ করা হবে।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এজেড এম জাহিদ হোসেন, নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাড. মজিবর রহমান সরোয়ার, সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বিএনপির মিডিয়া সেলের প্রধান ও সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD