রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে শাওনের গায়েবানা জানাজা

বরিশালে শাওনের গায়েবানা জানাজা

Sharing is caring!

অনলাইন ডেক্স: মুন্সিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত যুবদল নেতা শাওনের গায়েবানা জানাজা বরিশালে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বরিশাল নগরের সদররোডে এ জানাজা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টু, সদস্য সচিব অ্যাডভোকেট আকতার হোসেন মেবুল, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ, বরিশাল মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান টিপু, অ্যাডবোকেট শাহ্ আমিনুল ইসলাম আমিন, বরিশাল সদর উপজেলা বিএনপি আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম সেলিম প্রমুখ। মহানগর বিএনপির সদস্যরা ছাড়াও যুবদল ও বিভিন্ন শ্রেণির মুসল্লিরাও অংশ নেন এ জানাজায়।

পরে আন্দোলন-সংগ্রামে পুলিশের গুলিতে নিহত দলীয় নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন মহানগর ছাত্রদল নেতা মো. নাঈম হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD