রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
যুবদলের শোক র‌্যালিতে হাতাহাতি

যুবদলের শোক র‌্যালিতে হাতাহাতি

Sharing is caring!

অনলাইন ডেক্স: নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন প্রধানের মৃত্যুর প্রতিবাদে বরিশালে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মহানগর যুবদল আয়োজিত এ কর্মসূচি শেষে বিবাদে জড়ায় দুটি গ্রুপ।

এ সময় তাদের মাঝে হাতাহাতি হলে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বুধবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক র‌্যালিটি বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল হাসান জাহানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম। বক্তব্য রাখেন যুবদল নির্বাহী কমিটির ইসহাক সরকার।

মহানগর যুবদলের কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাতে যাওয়ার সময় অশ্বিনী কুমার হল চত্বরে বিবাদে জড়ায় দুটি গ্রুপ। এ সময় তাদের মাঝে হাতাহাতি হলে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিত স্বাভাবিক হয়। পরবর্তীতে উভয় গ্রুপ পুনরায় সদর রোডের অনামী লেনের মুখে নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়। হাতাহাতির ছবি তোলায় সাংবাদিকদের সঙ্গেও বিবাদে জড়ায় একটি পক্ষ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

সাংবাদিকরা জানিয়েছেন, হাটখোলা এলাকার যুবদল নেতাদের সঙ্গে আসা উঠতি বয়সী ছেলেরা এ বিবাদে জড়ায়। পরে পুলিশ এলে তারা সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD