রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বিএনপির প্রতিবাদ সভা

বিএনপির প্রতিবাদ সভা

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও ছাত্রদল সভাপতি নুরে আলমকে গুলি করে হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) বিকেলে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে ৪টি ওয়ার্ডের নেতাকর্মীদের সমাবেশের আয়োজন করা হয়।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেসবাহ উদ্দিন ফরহাদ, মো. এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান টিপু ও অ্যাডভোকেট শাহ্ আমিনুল ইসলাম আমিন।

আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, আলতাফ মাহমুদ সিকদার, মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর মহিলা দলেল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ অহমেদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তছলিম উদ্দিন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাযহারুল ইসলাম জাহান, মহানগর ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম রনি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ ওয়ার্ড নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে নাজিরের পুল এলাকায় পুলিশ তাতে বাধা দেয়। পুলিশি বাধায় মিছিল সদর রোডে প্রবেশ করতে না পেরে কর্মসূচি সেখানেই সমাপ্ত ঘোষণা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD