রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পুলিশি বাধার মুখে বিএনপির বিক্ষোভ সমাবেশ

পুলিশি বাধার মুখে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স: জ্বালানি তেলসহ সব পণ্যের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১২ আগস্ট) বেলা ১১টায় বরিশাল নগরের সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে এই সমাবেশের আয়োজন করে জেলা দক্ষিণ ও উত্তর বিএনপি।

উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদ উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন মেবুল ও উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা জ্বালানি তেলের মূল্য কমিয়ে আনাসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম ও ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম নিহত ও অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় না আনায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

এদিকে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরিশাল জেলা ছাত্রদলের এক নেতা আহত হয়েছেন। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত।

এর আগে বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল দলীয় কার্যালয় এসে যোগ দেয়। সমাবেশ শেষে ছাত্রদল সদর রোডে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। পরে সভাস্থল ত্যাগ করেন বিএনপির নেতাকর্মীরা।

অপরদিকে বিএনপির সমাবেশকে ঘিরে সদর রোডসহ আশপাশ এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD