রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

বরিশালে গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Sharing is caring!

এস এল টি তুহিন: বরিশালে গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবীতে এক বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি ও দলীয় অংগ সংগঠন।

আজ বৃহস্পতিবার (৯ জুন) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় মহানগর বিএনপির আয়োজনে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে।

বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহবায়ক ও সাবেক বিসিসি প্যানেল মেয়র আলহাজ্ব কে.এম শহিদুল্লাহ, যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম, মহানগর সদস্য সাইফুল আহসান বিপু, মহানগর মহিলাদল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি, সাধারন সম্পাদিকা পাপিয়া আজাদ, মহানগর শ্রমিকদল সাধারন সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জু, মহানগর যুবদল ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. মাযহারুল ইসলাম জাহান।

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, গিয়াস উদ্দিন বাবুল মোল্লা, বদিউজ্জামান টোলন, জাহিদুর রহমান রিপন, আহমেদ জাকি অনুপম সহ ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, মহিলাদল নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD