মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও
কীর্তনখোলার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত 

কীর্তনখোলার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত 

Sharing is caring!

বরিশাল প্রতিনিধি
 হঠাৎ করেই বরিশালের কীর্তনখোলাসহ বিভাগের কয়েকটি নদীর পানি বাড়তে শুরু করেছে। এর মধ্যে ৫টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার (১৭ মে) বরিশাল পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার (প্রকৌশল) মহসীন আলম সুপ্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভাগের মোট ২৩ নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ৯ নদীর পানি সোমবার সন্ধ্যা ৬টায় পর্যবেক্ষণ করে রিপোর্ট দেওয়া হয়েছে। সর্বশেষ (১৬ মে) সন্ধ্যা ৬টার রিপোর্ট অনুযায়ী পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে বিভাগের অনেক স্থান পানিতে তলিয়ে গেছে। সন্ধ্যার জরিপ অনুযায়ী, ভোলার দৌলতখান সুরমা ও মেঘনা নদীর পানি, ভোলা খেয়া ঘাট তেঁতুলিয়া নদীর পানি, ভোলার তজুমদ্দিন সুরমা ও মেঘনা নদীর পানি, বরগুনা বিষখালী নদীর পানি পাথরঘাটা পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরিশাল পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়, বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমা রেখা (২.৫৫ সেন্টিমিটার) হলেও ২.৩০ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। ভোলার দৌলতখান সুরমা ও মেঘনা নদীর পানি বিপৎসীমা রেখা (৩.৪১ সেন্টিমিটার) অতিক্রম করে ৩.৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভোলা খেয়া ঘাট তেঁতুলিয়া নদীর পানি বিপৎসীমা রেখা (২.৯০ সেন্টিমিটার) অতিক্রম করে ২.৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পটুয়াখালীর মির্জাগঞ্জের পায়রা নদীর পানি বিপৎসীমা রেখা (২.৮১ সেন্টিমিটার) হলেও ২.৭৯ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। ভোলার তজুমদ্দিন সুরমা ও মেঘনা নদীর পানি বিপৎসীমা রেখা (২.৮৩ সেন্টিমিটার) অতিক্রম করে ৩.২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝালকাঠির বিষখালী নদীর পানি বিপৎসীমা রেখা (২.০৮ সেন্টিমিটার) হলেও ১.৯২ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। বরগুনা বিষখালী নদীর পানি বিপৎসীমা রেখা (২.৮৫ সেন্টিমিটার) রেখা অতিক্রম করে ২.৯২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাথরঘাটা পয়েন্টে বিষখালী নদীর পানি বিপৎসীমা (২.৮৫ সেন্টিমিটার) অতিক্রম করে ৩.৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পিরোজপরের বলেশ্বর নদীর পানি বিপৎসীমা রেখা (২.৬৮ সেন্টিমিটার) হলেও ২.৩৫ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এ দিকে, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন নদীর তীরবর্তী এলাকার মানুষ। বিভিন্ন স্থানে ফেরীর গ্যাংওয়ে তলিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সেখানকার বাসিন্দারা। এলাকাগুলোতে সুপেয় পানির অভাব দেখা গেছে। এছাড়া পানি কমে গেলে ভাঙনের আতঙ্ক বিরাজ করছে তাদের মাঝে। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মাসুম জানান, বর্তমানে ঘূর্ণিঝড় অশনির প্রভাব কমে গেছে। তবে পূর্ণিমার কারণে কিছু কিছু নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পর্যায়ক্রমে তা আবার নেমে যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD